মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুই অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুইটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছে ও শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ওপর এ দুটি ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছে। হার্টের রোগী নিয়ে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে এতে ৫ জন আহত হন।
 
অল্প সময়ের ব্যবধানে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ওপর মাওয়ামুখী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকার একটি হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ফরিদপুরের মধুখালী যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদপুর ভাঙ্গার আবির (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে দুইটি দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।