মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ১

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভোজন গুহ (৫২) নামের এক কলা ব্যবসায়ীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ভোজন গুহ মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামের বাসিন্দা এবং মৃত শন্তশ কুমার গুহের ছেলে। পেশায় তিনি একজন কলা বিক্রেতা ছিলেন এবং গত চার মাস ধরে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবির নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির হত্যার দায় স্বীকার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।