মাদারীপুরে সেই কিশোরের মরদেহ উদ্ধার

মাদারীপুরে নদে ফেলে দেয়ার ৬দিন পর প্রতিবন্ধী নাসির উদ্দিনের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের প্রতিবন্ধী ছেলে নাসির উদ্দিনকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় তার মা রিজিয়া বেগম।

পরে থানা পুলিশের কাছে ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন রিজিয়া বেগম। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল ছেলেটি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন গণমাধ্যমে বলেন, মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদে এক কিশোরের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।