খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৭ই অক্টোবর ২০২৫, ১০:৭ এএম
হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রায়হান মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দরগাহ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি লিংক-৩ ইন্টারনেট কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রায়হান মাধবপুরের দরগাহ গেট এলাকায় ইন্টারনেট লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য