মানিকগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় আয়োজন।

প্রথমেই গীতা পাঠ ও আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী উৎসবের সূচনা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সকল ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য প্রতিবছর শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে উপবাস, কীর্তন, পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আচারের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. উমেশ চন্দ্র সরকার ও সদস্য-সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শংকরলাল ঘোষ (সভাপতি, শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি), অধ্যাপক বাসুদেব সাহা (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ), অনির্বাণ কুমার পাল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ), শ্রী বাসুদেব গোস্বামী (সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ), অ্যাডভোকেট সুনীল কুমার মণ্ডল (সভাপতি, জাতীয় হিন্দু মহাজোট), শ্রী তাপস রাজবংশী (সাধারণ সম্পাদক, জাতীয় হিন্দু মহাজোট), কালীপদ ঘোষ (সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ), আশুতোষ রায় (সাধারণ সম্পাদক), রণজিত রায় (সভাপতি, হিন্দু কল্যাণ ট্রাস্ট) এবং অসংখ্য পূজারী-ভক্তবৃন্দ।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।