মারা গেল গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফ

টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফের মৃত্যু হয়েছে। এর আগে এক এক করে সাফারি পার্কের অন্যান্য জিরাফের মৃত্যু হয়। এটাই ছিল সর্বশেষ জিরাফ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটির মৃত্যু হয়। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার (২৫ অক্টোবর) দুপুরে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, বিভিন্ন কারণে বিভিন্ন সময় সাফারি পার্কে থাকা জিরাফের মৃত্যু হয়। সর্বশেষ এই জিরাফটি জীবিত ছিল। দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে এ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। মেডিকেল বোর্ড গঠন করে জিলাফটির চিকিৎসা চলছিল। কিন্তু গত বৃহস্পতিবার চিকিৎসাধীন থাকা অবস্থায় জিরাফটি মারা যায়। পরে ময়নাতদন্তের শেষে পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। বর্তমানে গাজীপুর সাফারি পার্কে একটি জিরাফও বেঁচে নেই।

প্রসঙ্গত, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ গাজীপুর সাফারি পার্কে আনা হয়। এ পার্কের ভেতর কয়েকটি জিরাফের জন্ম হয়। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে এসব জিরাফের মৃত্যু হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।