মিরপুরে প্রাথমিক শিক্ষা পরিবার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কামারুল আরেফিন এমপি কে সংবর্ধনা

fay 20 21 1 24 মিরপুরে প্রাথমিক শিক্ষা পরিবার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কামারুল আরেফিন এমপি কে সংবর্ধনামিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে কর্মরত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন কে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মিরপুর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক শিক্ষা পরিবার থেকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল হালিম, সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। এসময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বলেন-প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করায় আমি দেশসেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, তাই প্রাথমিক শিক্ষা পরিবার আমার গর্বের জায়গা। আমি চাই এই উপজেলার প্রাথমিক শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে থাকুক, সে ব্যাপারে আপনারা অবশ্যই সচেষ্ট থাকবেন। সে জন্য যদি আপনারা কোন সমস্যায় পড়েন, বা আমার সহযোগিতার প্রয়োজন মনে করেন, তাহলে সরাসরি আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সমস্যা সমাধানে সার্বিক প্রচেষ্টা চালাবো। এছাড়া শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার আমলা বাজারে অবস্থিত ব্যবসায়িক কার্যালয়ে মিরপুরে কর্মরত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে এক ফুলেল সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মিরপুর ও ইবি থানা সার্কেল এলাকার সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সঞ্চয়সহ মিরপুর থনায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।