মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ‘প্রশিক্ষণ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং’ অফিসারদের’ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

Fay 17 24 12 23 মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

 

মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

 

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত মিরপুর মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তারেক যুবায়ের, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জহুরুল ইসলাম, মিরপুর সহকারী কমিশনার (ভূমি) মো. হারুন অর রশিদ। এ সময় জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করার জন্য সকলকে নির্দেশনা দেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।