মুন্সিগঞ্জে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে ছেলে আব্দুল আহাদ (৩৪) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোরদীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, মাদকাসক্ত ছেলে আহাদ বাবাকে মাদক সেবনের জন্য টাকা দাবী করেছিল। কিন্তু বৃদ্ধ বাবা আবুল হোসেন টাকা দিতে অক্ষম হলে, আহাদ ধারালো ছুরি নিয়ে তার কাছে গিয়েছিল। এই সময় আত্মরক্ষার স্বার্থে বাবাকে পাল্টা ছুরিকাঘাত করতে হয়।

পরে গুরুতর আহত অবস্থায় আহাদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সোমবারই উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণপাইকসা এলাকা থেকে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।