খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ই এপ্রিল ২০২৫, ২:৪৩ পিএম
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে নেতিবাচক প্রচারণায় সহায়তার অভিযোগে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অপর আসামি হলেন, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
খবরওয়ালা/ এমএজেড
মন্তব্য