‘মেসি কাপ’ নামে নতুন ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ, খেলবে যারা

তরুণ ফুটবলারদের জন্য নতুন উদ্যোগ নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ও ইন্টার মিয়ামির তারকা ফরোয়ার্ড ঘোষণা দিয়েছেন তার নামে একটি আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি জানিয়েছেন, আসন্ন ‘মেসি কাপ’ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ দলগুলো।

অংশগ্রহণকারী দলের তালিকায় রয়েছে রিভার প্লেট, নিউওয়েলস ওল্ড বয়েজ, ইন্টার মিয়ামি, অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি, ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি ২০২৩ সাল থেকে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। এর আগে তিনি মাঠ মাতিয়েছেন নিজের শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ, দীর্ঘ সময়ের ঘর বার্সেলোনা এবং পরে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-তে।

ফুটবল মহাতারকার এই আয়োজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার এক দুর্লভ সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।