‘মোদিবিরোধী মিছিলকারী বাহার নিজ কন্যাসহ ভারতের মাটিতেই নিলেন আশ্রয়’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিছিল করা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার তার মেয়ে তাহসীন বাহার সূচনাসহ কলকাতায় লুকিয়ে আছেন বলে দাবি করেছেন পূর্নিমা রানী শীল লগ্নজিতা নামের এক তরুণী।

শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল। এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কি না আওয়ামী লীগের খেয়ে পরে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাট মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে। আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে যেতে চায় তখন ভিসা দরকার ছি!”

4LJJtDL4AAAAASUVORK5CYII= ‘মোদিবিরোধী মিছিলকারী বাহার নিজ কন্যাসহ ভারতের মাটিতেই নিলেন আশ্রয়’

তিনি আরও অভিযোগ করেন, “২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন…।”

এই তরুণী ভারতীয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান, “এই বাংলাদেশি রাজাকার আলবদরকে কোনো রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিৎ? অবিলম্বে আইনের আওতায় আনা হোক।” তিনি আরও বলেন, “আমি জানি এটি পৌঁছাতে পারবে কি না। তবে তাকে প্রশ্ন করা হোক, কোন কারণে এগুলো করেছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।