মোহাম্মদপুরে হেরোইন, বিস্ফোরকসহ আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হোসেন (১৮), শফিক (২০) এবং শাহীন (৩৫)। সেনাবাহিনীর শেরেবাংলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর থানা পুলিশের সমন্বয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোহাম্মদপুর থানার আওতাধীন জেনেভা ক্যাম্পের কাছে বাবর রোড ও গজনবি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১২ হাজার পুড়িয়া হেরোইন (যার বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা), ৮০০ গ্রাম বিস্ফোরক গানপাউডার, ৬টি ককটেল বোমা এবং একটি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়। পরবর্তীতে, পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিরাপদে সরিয়ে নেয়। গ্রেপ্তারকৃত তিনজন এবং উদ্ধার হওয়া অবৈধ সামগ্রী মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীর খোঁজ পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। এলাকায় শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।