খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ই আগস্ট ২০২৫, ১২:৩৫ এএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন,“যমুনার দিকে যেতে বাধা দিয়েছি বলেই পদত্যাগ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
যদি আইনের আরও কঠোর প্রয়োগ করতাম, তাহলে হয়তো দেশেই থাকতে পারতাম না।”
বুধবার (২৭ আগস্ট) বিকেলে তার এমন মন্তব্যসংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
এদিন দুপুর দেড়টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা ব্যারিকেড অতিক্রম করে প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। লাঠিচার্জের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।
খবরওয়ালা/আশ
মন্তব্য