যশোরে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেন পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, শাকিল এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শাকিলের মা সখিনা বেগম জানান, “এক সপ্তাহ আগে আমার ছেলে রান্নাঘরে পিস্তলটি পুঁতে রাখে। আমি সেটা দেখলেও ভয়ে কাউকে কিছু বলিনি। শনিবার পুলিশ এসে তা উদ্ধার করে।”

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকানো আছে। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খানের নেতৃত্বে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

ওসি আবু হাসনাত খান বলেন, “তাৎক্ষণিকভাবে পিস্তলটির ধরন নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিদেশি পিস্তল হতে পারে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।