যানযটে আটকা পড়ে ট্রাম্পকে ফোন করে যা বললেন ম্যাক্রোঁ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের জন্য বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন নিউইয়র্কে। যার কারণে শহরটিতে যানযটে আটকে পড়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পকে ফোনে বলেন, ভাবুন তো—আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি বেশ ভালোভাবেই টের পেয়েলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটরকেড যাওয়ার কারণে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা তাঁকে রাস্তা পার হতে বাধা দেন।

তবে বেশিরভাগ মানুষের মতো বিরক্ত না হয়ে, ম্যাখোঁ তখন ফুটপাত থেকেই ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ফোন দেন এবং নিজের বিপাকে মজা করে কথা বলেন। তার এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে বিব্রত এক পুলিশ কর্মকর্তা ম্যাক্রোঁকে বলেন, ‘আমি দুঃখিত, মিস্টার প্রেসিডেন্ট, আমি সত্যিই দুঃখিত। এখন সবকিছু বন্ধ রাখা হয়েছে। একটি মোটরকেড আসছে।’

রসিকতা করে ম্যাখোঁ বলেন, ‘যদি আপনি এটা না দেখেন, তাহলে আমাকে পার হতে দিন। আমি আপনার সঙ্গে দরকষাকষি করি।’

ব্যারিকেডে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়ে ম্যাক্রোঁ তখন ট্রাম্পকে ফোন দেন। ফোনে তিনি বলেন, ‘ভাবুন তো—আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।’

ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে, ম্যাক্রোঁ হাঁটার সময় ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপচারিতা ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ এবং এতে তারা কয়েকটি আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।