যা যা পাচ্ছেন মিস ইউনিভার্স !

মিস ইউনিভার্সের ৭৪তম আসরকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মুকুট অর্জন করলেন মেক্সিকোর ফাতিমা বোশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে থাইল্যান্ডের ব্যাংককে চূড়ান্ত পর্বে তাঁর নাম ঘোষণা করা হয়।

বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২৫ বছর বয়সী ফাতিমা বিজয়ী হন। ফাইনালে তিনি মুকুট পরানোর জন্য বেছে নেওয়া হয় গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ দ্বারা। মুকুট পাওয়া মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে তিনি অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে কাঁদতে দেখা গিয়েছেন।

ফাতিমা বোশের জন্ম মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায়। তিনি মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জিতেছিলেন। এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন; ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৯ লাখ ৯০ হাজারের বেশি, আর টিকটকে ৬ লাখ ৯০ হাজার।

নতুন মিস ইউনিভার্সকে কত অর্থ দেওয়া হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সচরাচর বিজয়ীরা ২ লাখ ৫০ হাজার ডলার পান, যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি। ২০২৪ সালের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগও ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিলেন।

ফাতিমা প্রতি মাসে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা) ভাতা হিসেবে পাবেন, যা ভ্রমণ ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। তিনি যে মুকুট পেয়েছেন, তার মূল্য ৫০ লাখ ডলার (প্রায় ৬১ কোটি টাকা)। নগদ অর্থের পাশাপাশি নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও উপহার পাবেন তিনি।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।