যুক্তরাজ্যে স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে নিজ স্ত্রীর ওপর প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার দায়ে হাবিবুর রহমান মাসুম (২৬) নামের এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 

মঙ্গলবার (২২ জুলাই) ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট এই রায় দেন। আদালতের আদেশ অনুযায়ী, কমপক্ষে ২৮ বছর তাকে কারাগারে থাকতে হবে।

২০২৩ সালের ৬ এপ্রিল, পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে আলাদা থাকা স্ত্রী কুলসুমা আক্তার (২৭) তাঁদের শিশুসন্তানকে নিয়ে আশ্রয়কেন্দ্র থেকে বের হলে হাবিবুর তাকে অনুসরণ করেন এবং প্রকাশ্যে ছুরি দিয়ে ২৫ বারের বেশি আঘাত করেন। কুলসুমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তদন্তে উঠে আসে, হাবিবুর পূর্বপরিকল্পনা অনুযায়ী ভুয়া পরিচয়ে বার্তা পাঠিয়ে স্ত্রীকে আশ্রয়কেন্দ্র থেকে বের করে আনেন। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পুলিশ পরে তাকে আইলসবুরি এলাকা থেকে গ্রেপ্তার করে।

আদালতে বিচারক বলেন, এটি ছিল ‘ঠান্ডা মাথায় পরিকল্পিত, নিষ্ঠুর ও ভয়ানক সহিংসতা’। বিচারপ্রক্রিয়ায় হাবিবুর কোনো অনুশোচনা প্রকাশ করেননি।

হত্যাকাণ্ডে স্ত্রীর শিশু সন্তানের সামনেই এমন ভয়ংকর ঘটনা ঘটায়, ব্রিটিশ সমাজে নারীর নিরাপত্তা ও আশ্রয়কেন্দ্রের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

হাবিবুর রহমান ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। স্ত্রীকে নিয়ে তিন বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। তাদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।