যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দুইটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিতরণ বিভাগ, জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কেভি লাইনে গাছপালা কর্তন এবং ডিএস (ডিসকানেক্ট সুইচ) পয়েন্টে কপার আই ক্লাম স্থাপনসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফলে উপজেলার দরবস্থ, চাঙহিল ও জাফলং ফিডার বন্ধ থাকবে। কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।