টাঙ্গাইলে স্ত্রী দাবি করা তরুণীকে গাছে বেঁধে শারীরিক নির্যাতন

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী দাবি করা এক তরুণীকে (২৭) গাছে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, ওই তরুণীর সঙ্গে পাশের গ্রামের আব্দুর রশিদ (২৪)-এর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা নোটারি পাবলিকের মাধ্যমে আদালতে বিবাহ সম্পন্ন করেন। বিয়ের পর রশিদ তার আত্মীয়ের বাড়িতে ওই তরুণীকে নিয়ে রাত কাটান। কিন্তু স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবার সম্পর্ক অস্বীকার করে।

বৃহস্পতিবার বিয়ের কাগজপত্র নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে রশিদের বাড়িতে গেলে তাকে গাছে বেঁধে মারধর করা হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ছবি ও ভিডিওসহ সব প্রমাণ আছে। তারা আমাকে গাছে বেঁধে নির্যাতন করেছে এবং সবকিছু কেড়ে নিয়েছে।’

অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ‘ওই নারীর সঙ্গে মোবাইলে পরিচয় হয়। পরে বেড়াতে গেলে সে ও তার স্বজনরা আমাকে আটকে মোবাইল ও টাকা নিয়ে নেয়। এরপর উকিল ডেকে জোরপূর্বক কাগজে সই করানো হয়। সে আমার বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করেছিল। এজন্যই তাকে বেঁধে রাখা হয়।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।