যৌথ পৃথক দু’টি অভিযানে ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৭

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে ইউপি সদস্যসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) ভোর ৪টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ অভিযানে আমিনুল ইসলাম আন্টু মেম্বার (৫৫) কে তার নিজ বাড়ি থেকে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করে। তিনি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে। 

এদিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকায় আরেকটি যৌথ অভিযানে গান পাউডার, মাদক ওদেশীয় অস্ত্র সহ ৬ জন কে গ্রেপ্তার করা হয়েছে।

আটকৃতরা হলেন, চর সাদিপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে রেন্টু (৩০), ছেন্টু (৩৩), মানিক (২২), নিয়াত সরকারের ছেলে মইনুদ্দিন (৪৫), এবং হাবিল খাঁ এর ছেলে হানিফ খাঁ (৫০) ও তার ছেলে সজল (২৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১ টি দা, ১ টি চাপতি, ১টি খেলনা পিস্তল, ২০০ গ্রাম গান পাউডার, ৪১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।

এবিষয়ে ওসি নাজমুল হুদা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।