রবিবার ইসি সভা, আলোচনায় এনআইডি ও ভোটার তালিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন প্রক্রিয়া, আবেদন নিষ্পত্তির দায়িত্ব এবং দায় নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালন প্রক্রিয়া (এসওপি) সংশোধনের বিষয়ে আলোচনা হবে। এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য সম্পর্কিত বিষয়সমূহও আলোচনার বিষয় হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।