রাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসগুলোতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলো বিরুদ্ধে। এদিকে প্রচারণার সময় বাড়িয়ে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেস-সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।

এবারের নির্বাচনে রাকসুর ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ১৭ হাজার ৫৯৬। সিনেট নির্বাচনে প্রার্থী ৩০৬ জন এবং হল সংসদে ৬০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসুর ভোটার ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম বলেন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। নির্বাচন অনুষ্ঠানের তারিখ কমিশন পিছিয়ে আবার ১৬ অক্টোবর ডেট দেয়। ফলে রাকসুর আমেজে ভাটা পড়েছিল। এখন আবার পুরোদমে রাকসুর আমেজ ফিরে এসেছে মনে হচ্ছে। বিভাগের বাইরে, চায়ের দোকানে ও রুমে রুমে প্রার্থীরা যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। শিক্ষার্থীরা আবারও রাকসু উপভোগ করতে শুরু করেছে।

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম বলেন, ‘আমরা আবারও শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। রাকসু নির্বাচন পেছানোর কারণে প্রচারণার সময় বাড়ানো হয়েছে। ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। কয়েকবার নির্বাচন পেছানোর কারণে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে প্রশাসন ক্যাম্পাসে যে অস্থিরতা ছিল, তার মূল কারণগুলো চিহ্নিত করে অনেকগুলোরই সমাধান করেছে। নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের নির্ধারিত বাজেটের চেয়ে অতিরিক্ত বাজেট প্রয়োজন হবে, তাই প্রার্থীদেরও অতিরিক্ত খরচ লাগবে এটাই স্বাভাবিক। আমরা ১৬ তারিখে নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।