রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন নূরে আলম সিদ্দিকী নামের এক সাংবাদিক। এ সময় তার কাছে থাকা মোবাইল, টাকা ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে অফিসের উদ্দেশে বসিলার ভাড়া বাসা থেকে বের হন তিনি। বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পেছন থেকে দুইজন দেশীয় অস্ত্রধারী এসে তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় ভুক্তভোগী সাংবাদিকদকে মারধরও করে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমার অফিস ছিল সকাল ৭টায়। বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুইজন দেশীয় অস্ত্রধারী আমাকে দুইপাশ থেকে ধরে আমার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে আঘাত করে। আমি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এসআই আক্কেল আলী বলেন, আমরা আশপাশের সিসিক্যামেরা দেখে ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।