রাজধানীতে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর কদমতলীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে কদমতলীর ঢাকা ম্যাচ শ্যামপুর শিল্পাঞ্চল এলাকার মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

পরে ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের আনুমানিক বয়স ৬৫ বছর।

কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কদমতলী ঢাকা ম্যাচ শ্যামপুর শিল্পাঞ্চলের মেইন রোডের পাশে ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

স্থানীয়দের বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, ভোরের দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।