রাজধানীতে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন, অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুলাভাইয়ের হাতে শ্যালক ইয়াছিন (৩০) খুন হয়েছেন। এঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) রাতে কাজলা স্বপ্ন মার্কেটের পাশে ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারসহ থাকতেন।

নিহতের স্ত্রী শারমিন বলেন, আমার স্বামী তার খালাতো বোনের বর আল আমিনের কাছে ১০ হাজার টাকা পেত। রবিবার রাতে টাকা চাইতে গেলে হোটেলের সামনে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল আমিন হোটেল থেকে বটি এনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, নিহত ইয়াছিন আগে কাজলায় একটি হোটেল চালাতেন। ৩-৪ মাস আগে সেই হোটেল আল আমিনের কাছে বিক্রি করে দেন। এরপরও আল আমিনের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। বারবার বলার পরও টাকা না দেওয়ায় রবিবার রাতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন হোটেল থেকে বটি নিয়ে এসে ইয়াছিনকে কুপিয়ে ফেলে। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। আল আমিনকে আমরা রাতেই আটক করেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।