খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
রাজধানীর মগবাজার এলাকায় প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে মৌমিতা পাল (২৩) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
ওই শিক্ষার্থীর বোন মৃদুলা পাল জানান, শহীদ আনোয়ারা কলেজের শিক্ষার্থী ছিলেন মৌমিতা। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষার ওপর কোর্স করছেন। ব্যবসায়ীক কাজে চীনে গেছেন তার বাবা, মা বেঁচে নেই। তারা দুই বোন বাবার সঙ্গে থাকতেন। চট্টগ্রামের একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের ওপর অভিমান করে তার নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন ওই শিক্ষার্থী। পরে রুমে গিয়ে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ম্যানেজারকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা উত্তর রাউজান এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ