লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪ পাকিস্তানিসহ নিহত ১১

লিবিয়ার হারাওয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় চার পাকিস্তানিসহ ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। চারজন পাকিস্তানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাস।

শনিবার (১২ এপ্রিল) সিরতে শহরের নিকটবর্তী হারাওয়া উপকূলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাস সূত্রে জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত সাগর থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে। পাকিস্তানি দূতাবাসের একটি প্রতিনিধি দল সিরতে গিয়ে মৃতদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে চারজন পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছে।

নিহত পাকিস্তানিদের মধ্যে তিনজনের বাড়ি মাণ্ডি বাহাউদ্দিনে এবং একজনের বাড়ি গুজরানওয়ালায়।

সনাক্ত হওয়া চারজন নিহত পাকিস্তানি হলেন- জাহিদ মাহমুদ, সামির আলি, সৈয়দ আলি হুসাইন, আসিফ আলি।

উদ্ধার করা মৃতদেহের মধ্যে আরও দু’জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বাকি পাঁচজন নিহতের মধ্যে সবাই মিশরের নাগরিক বলে জানানো হয়েছে।

পাকিস্তানি দূতাবাস স্থানীয় লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ ও বাকি মৃতদেহ শনাক্তকরণে সহায়তা করছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।