রাজধানীতে মদ পানে ২ যুবকের মৃত্যু

রাজধানীর ধামরাইয়ে বিষাক্ত ও অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালোম গুচ্ছগ্রামের ভ্যানচালক আবুল কাশেমের বাড়ি থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকার মৃত বাবলু কুজুর ছেলে বিপ্লব কুজুর (২৭) ও একই থানার হলদি বাথান গ্রামের ভুবন দালালের ছেলে সুধীর দালাল (৪৫)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গুচ্ছগ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছিল ওই দুইজন।  তারা ওই এলাকায় বিভিন্ন ধরণের পরিষ্কার-পরিচ্ছন্নতার করে আসছিল। সেই সুবাদে প্রতিদিনই তারা মদ পান করতো।

স্থানীয়রা বলছেন, ওই দুই যুবক যখন নিজেরা মদ তৈরি করতে না পারতো তখন স্থানীয় মদ কারবাদিদের কাজ থেকে মদ সংগ্রহ করে তা পান করতো। বিষাক্ত ও অতিরিক্ত মদ পানের জেরে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৪টার যেকোনো সময় তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বলেন, ‘তারা দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতে থাকছে।  আদিবাসী হওয়ায় তারা প্রতিদিনই মদ পান করতো। তাদের মানা করলেও তারা বিষয়টি গ্রাহ্য করত না।’

ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।