খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
রাজধানীতে বায়ুদূষণের মান অনেকটা কমেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯ টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৭ তম।
সে সময় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯১ যা সকলের জন্য সহনীয় বলে বিবেচনা করা হয়। এমন অবস্থায় স্বস্তি ফিরেছে নগরীতে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।
খবরওয়ালা/এফএস