রাতে দরজা খোলেননি মা, ভোরে মিলল কিশোরের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি গলি থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত হিমুর খালাতো বোনের স্বামী হাসান খান বলেন, যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত হিমু। তার বাবার নাম মিন্টু মিয়া। হিমু পেশায় কিছু করত না। সে নেশাগ্রস্ত ছিল। বেশ কয়েকদিন তাকে রিহ্যাবেও রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু। এরপর রাত ২টার দিকে বাসায় ফিরে। তবে এতো রাতে বাসায় ফেরায় তার মা রেখা বেগম রাগ করে দরজা খোলেননি। শুক্রবার সকালে সংবাদ পেয়েছি, নবীনগর রোডে কে বা কারা হিমুকে খুন করে ফেলে রেখেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ভোরে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের একটি গলিতে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

তিনি আরও বলেন, পরিবার থেকে জানা গেছে সে মাদকাসক্ত ছিল। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত কেউই তাকে খুন করতে পারে। তবে ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরা ছিল, সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।