শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬, ৫শে বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬, ৫শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু

আন্তর্জাতিক

রাশিয়ায় চাকরির ফাঁদ: বৈধ ভিসাতেও বাংলাদেশিরা যুদ্ধক্ষেত্রে জড়াচ্ছে

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: 20শে কার্তিক ১৪৩২ | ৪ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

রাশিয়ায় চাকরির ফাঁদ: বৈধ ভিসাতেও বাংলাদেশিরা যুদ্ধক্ষেত্রে জড়াচ্ছে

রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে। তারা ভাবেন, বৈধভাবে কাজের জন্য যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নতুন প্রতিবেদনে এই বিষয়টি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনের শিরোনাম—প্রমিসেস রিটেন ইন ব্লাড: হাউ লিগ্যাল মাইগ্রেশন টার্ন্ড ইনটু ফোর্সড রিক্রুটমেন্ট ইন দ্য রাশিয়া–ইউক্রেন ওয়ার। এটি তৈরি করা হয়েছে রাশিয়া থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বর্ণনা ও পরিবারের সাক্ষ্য নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১০ জন বাংলাদেশি পুরুষকে প্রলোভনে ফেলে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। অনেকে মারা গেছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

সবাই বৈধ ভিসা নিয়েই রাশিয়া গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন তেল কোম্পানি, কেউ নির্মাণ কাজ বা লজিস্টিকস সেক্টরে ভালো বেতনের চাকরি পাবেন। কিন্তু সেখানে পৌঁছে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং জোর করে সামরিক প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়, যেখান থেকে তারা ফ্রন্টলাইনে যুদ্ধের জন্য মোতায়েন হন।

প্রতিবেদন সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত ও যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ব্র্যাক সতর্ক করেছে, প্রশিক্ষণহীন বিদেশি শ্রমিকদের মানবসম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভুক্তভোগীরা নিয়ম মেনেই গিয়েছিলেন—সত্যিকারের ভিসা, বৈধ চুক্তিপত্র ও সরকারি বিমানবন্দর ব্যবহার করে। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও ফোন “প্রসেসিংয়ের জন্য” নেওয়া হয়। এরপর জোর করে “স্বেচ্ছাসেবক চুক্তিপত্র” সই করানো হয় এবং গোপন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।

অবৈধ মানবপাচারের ঘটনাও ঘটছে। বাংলাদেশে কিছু রিক্রুটিং এজেন্ট বেশি টাকার প্রলোভন দেখিয়ে মানুষ পাঠাচ্ছে। রাশিয়ায় গিয়ে তারা দালালদের হাতে পড়ে, যারা তাদের সৈন্য বা শ্রমিক হিসেবে রাশিয়া সেনাবাহিনীর কাছে তুলে দেয়।

ঠিক কতজন বাংলাদেশি এখন রাশিয়ার যুদ্ধে জড়িত, তা নিশ্চিত নয়। সিআইডি অনুযায়ী, গত কয়েক বছরে প্রায় ২ হাজার বাংলাদেশি ওয়ার্ক ভিসা নিয়ে রাশিয়ায় গেছেন। ব্র্যাকের ধারণা, বর্তমানে কয়েকশজন বাংলাদেশি যুদ্ধক্ষেত্রে থাকতে পারেন।

ভুক্তভোগীদের একজন আফজাল হোসেন মেরাজ ২০২৩ সালের আগস্টে ওয়েল্ডার হিসেবে রাশিয়া যান। মাসে ৭০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভনে তিনি ৬ লাখ ৫০ হাজার টাকা দেন, যার মধ্যে প্রশিক্ষণ খরচও ছিল। চার মাস পর এক দালাল নতুন চাকরির প্রস্তাব দেয়—যুদ্ধে যোগ দিলে ২৬ লাখ টাকার সাইনিং বোনাস, মাসে ৩ লাখ ৩০ হাজার টাকা বেতন, আহত হলে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও রাশিয়া নাগরিকত্বের প্রতিশ্রুতি।

মেরাজ রাজি হন, কিন্তু পরে তার পাসপোর্ট কেড়ে নিয়ে ফ্রন্টলাইনে পাঠানো হয়। তার বাবা আলী হোসেন বলেন, “আমার ছেলে যুদ্ধক্ষেত্র থেকে গোপনে ফোনে বলেছে, যে কোনো সময় মারা যেতে পারে। আমরা নিরুপায় হয়ে শুনেছি।” মেরাজ নিজের চোখে দুজন বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্রে মারা যেতে দেখেছেন। জুনে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হাসপাতালে থেকে পালিয়ে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে পৌঁছান। দূতাবাস সেপ্টেম্বর মাসে দেশে ফেরার ব্যবস্থা করে।

দালালরা অনেককে বোঝায় যে তারা আগের মতোই কাজ করবে—ঝালাইমিস্ত্রি, নির্মাণ বা শ্রমিকের কাজ। কিন্তু চুক্তিতে সই করার পরই বন্দুক ধরিয়ে যুদ্ধে পাঠানো হয়।

সবাই মেরাজের মতো ভাগ্যবান নয়। বাগেরহাটের আয়ন মণ্ডল কয়েক মাস আগে শেষবার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ড্রোন হামলায় নিহত হয়েছেন। কুমিল্লার অমিত বড়ুয়ারও রাশিয়ায় রাশিয়া সেনাবাহিনীর হাতে নিখোঁজ। ময়মনসিংহের মোহসিন আহমেদও জোর করে সেনাবাহিনীতে নেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদন করা হয়েছে সহায়তার জন্য। কিছু বাংলাদেশি ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারলেও রাশিয়ার নজরদারি কঠোর হয়েছে।

ব্র্যাক জানিয়েছে, তারা ভুক্তভোগীদের উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে, সিআইডিতে মামলা দায়ের করেছে এবং পরিবারগুলোকে আইনি ও মানসিক সহায়তা দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অভিবাসন ব্যবস্থার দুর্বলতা এই ঘটনায় প্রকাশ পেয়েছে। যথাযথ তদারকি না থাকলে বৈধ অভিবাসনের পথও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

সিআইডির মানবপাচার দমন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, রাশিয়ায় মানবপাচারের ছয়টি মামলা হয়েছে। তারা নিশ্চিত করেছেন, গত দুই বছরে অন্তত ১০ জন বাংলাদেশিকে অবৈধভাবে পাঠানো হয়েছে, যার মধ্যে দুজন দেশে ফিরে এসেছেন, চার-পাঁচজন মারা গেছেন, বাকিরা নিখোঁজ। অনুমান করা হচ্ছে, ৩০-এর বেশি বাংলাদেশি যুদ্ধে নিহত হয়েছেন। তবে জুনের পর জোরপূর্বক যুদ্ধে পাঠানোর ঘটনা প্রায় বন্ধ হয়েছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “আমরা এখনও জানি না ঠিক কতজন বাংলাদেশি আটকা আছেন বা কতজন মারা গেছেন। সরকারকে এখনই জাতীয় জরিপ চালিয়ে নিখোঁজদের শনাক্ত করতে হবে এবং সচেতনতা প্রচারণা চালাতে হবে। না হলে আরও মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।”

মন্তব্য