রুটের প্রথম সেঞ্চুরি, স্টার্কের বিশ্বরেকর্ডে অ্যাশেজে রোমাঞ্চ

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চের পরিবেশ তৈরি হলো। ইংল্যান্ডের ব্যাটার জো রুট তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন অস্ট্রেলিয়ার মাটিতে। ৪০টি শতকের মালিক রুটের এই সেঞ্চুরিতে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৭৪ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে।

অস্ট্রেলিয়ার হয়ে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। ১০২ টেস্টে ৪১৮ উইকেট নিয়ে স্টার্ক এই রেকর্ডের মালিক হন।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায়। স্টার্কের বলে বেন ডাকেট গোল্ডেন ডাক হন। ক্রিজে আসেন ওলি পোপ, তবে তিনি শূন্য রানে আউট হন। এরপর স্টার্কের শিকার হন পোপ।

৫ রানের মধ্যে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে জ্যাক ক্রলি ও রুট ১৫২ বলে ১১৭ রানের জুটি গড়েন। ক্রলিকে থামান পেসার মাইকেল নেসার। এরপর মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও হ্যারি ব্রুককে শিকার করে স্টার্ক পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভাঙেন।

৬৫তম ওভারে উইল জ্যাকস ফেরার পর রুট তার ৪০তম সেঞ্চুরি পূর্ণ করেন। ৩০ ইনিংস পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির স্বাদ পান তিনি। দিনের শেষে ১০ম উইকেটে জোফ্রা আর্চারের সঙ্গে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন রুট। এতে ইংল্যান্ড ৩শ’ রানের ঘর পেরোয়।

রুট ২০২ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৩৫ রানের ইনিংস খেলেন। অপরাজিত ৩২ রান করেন আর্চার। স্টার্ক ১৯ ওভারে ৭১ রান খরচে ৬ উইকেট নেন। এই ইনিংস তার ১৮তমবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।