রোজার ঈদের সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিদ্যা গ্রুপ

চলছে সিয়াম স্বাধনার মাস রমজান। পবিত্র এ মাসের ১২দিন ইতোমধ্যে পার হয়েছে। এরইমধ্যে রোজার ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ।

বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এছাড়া সম্ভাব্য ঈদের তারিখও জানিয়েছে তারা।

সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদের দিন পালিত হবে।

জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আপনারা চাঁদ দেখতে পেলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানাবেন। আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যেতে পারে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতরের দিন হতে পারে।

মধ্যপ্রাচ্যসহ আমিরাতে এবার ৩১ মার্চ ঈদুল ফিতর হলে অঞ্চলটিতে ৩০টি রোজা পালিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়। ফলে ১ মার্চ থেকে অঞ্চলে রমজান মাস শুরু হয়।

খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে। ওইদিন দেশটিতে ২৯তম রোজা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে যদি ৩০ রোজা হয় তাহলে আমিরাতে মুসল্লিরা এবার পাঁচদিনের ছুটি পাবেন।

 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।