রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও সুন্দরবনের যৌথ সভা অনুষ্ঠিত 

20240126 150259 scaled রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও সুন্দরবনের যৌথ সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও রোটারি ক্লাব অব সুন্দরবন এর যৌথ নিয়মিত সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শুক্রবার শিলাইদহ কুঠিবাড়ি গীতাঞ্জলি ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। সভায় পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি ও রোটারি ক্লাব অব সুন্দরবনের সভাপতি আবিদা আফরিন। রোটারি প্রত্যয় পাঠ করেন ডেপুটি গভর্নর রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। বক্তব্য রাখেন রোটারি জেলা ৩২৮১ বাংলাদেশ এর এডিশনাল গভর্নর রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, লেফটেন্যান্ট গভর্নর রোটাঃ ফরহাদ আলী খান, এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ কাজী আলো, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার  প্রাক্তন সভাপতি রোটাঃ আকাম উদ্দীন, রোটারি ক্লাব অব সুন্দরবনের প্রাক্তন সভাপতি রোটাঃ কামরুল করিম বাবু, রোটাঃ জিএম কামরুজ্জামান, সেক্রেটারি শেখ নাসির উদ্দিন প্রমুখ।

সভায় রোটারি ক্লাব অব সুন্দরবনের সভাপতি আবিদা আফরিন তার ক্লাবের পক্ষ থেকে কুষ্টিয়া শহরের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।