রো‌হিঙ্গা সমাধান মিয়ানমারে, কিন্তু প‌রি‌স্থি‌তি খুব জ‌টিল: ফিলিপ্পো গ্রান্ডি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে কিন্তু মিয়ানমারের প‌রি‌স্থি‌তি খুব জ‌টিল। সেখানে নানা ধরনের দ্বন্দ্ব চলছে।’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের স‌ঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন ইউএনএইচসিআর-এর হাইকমিশনার।

ফিলিপ্পো গ্রান্ডি ব‌লেন, নানা চ্যালেঞ্জ থাকার পরও রো‌হিঙ্গা‌দের প্রতি‌নিয়ত আতি‌থেয়তা করার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আলোচনা ক‌রে‌ছি এবং যেটা‌তে গুরুত্ব দি‌য়ে‌ছি, আমি সবসময় সহমত পোষণ কর‌ছি; রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমা‌রে। কিন্তু মিয়ানমারের প‌রি‌স্থি‌তি খুব জ‌টিল। সেখা‌নে দ্বন্দ্ব চল‌ছে, নানা ধরনের দ্বন্দ্ব চলমান।

রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন হ‌বে। স‌ম্মেল‌নে ইউএনএইচসিআর-এর সমর্থনের কথা তু‌লে ধ‌রে হাইকমিশনার ব‌লেন, রো‌হিঙ্গা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আগামী ক‌য়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন হ‌বে, সেখা‌নে সমর্থন থাক‌বে ইউএনএইচসিআর-এর।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।