লালনের মানব ধর্ম সবার চর্চা করা উচিত: জয়া আহসান

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয় ‘লালন সন্ধ্যা’। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

লালনের গান ও দর্শন তুলে ধরা হয় এ আয়োজনে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন। উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, রাজনীতিক, অভিনয়শিল্পীসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন।

অনুষ্ঠানে লালন সাঁই প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘উনি যেভাবে মানবতার ধর্মকে ছড়িয়ে গেছেন, এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়, ওনার দর্শন নির্দিষ্ট কোনো ধর্মের নয়, বরং সকল জাতির মানবতার ধর্ম। এই দর্শনের অনুশীলন আমাদের সবার করা উচিত।’

জয়া আরও বলেন, ‘নতুন প্রজন্মের কাছে লালনের দর্শন ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। বড় পর্দা বা সিনেমার মাধ্যমে তা জানানো সম্ভব হলেও, যেহেতু তিনি ছিলেন সংগীতের মানুষ, তাই সংগীত সাধনার মাধ্যমে তাঁকে চর্চা করাটাই সবচেয়ে যথার্থ হবে।’

উল্লেখ্য, আজ থেকে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে তিন দিনব্যাপী লালন সাঁইয়ের ১৩৫তম মহাপ্রয়াণ দিবস। এ উপলক্ষে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।