লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’-এ ঝলকানি!

কিছুদিনের বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার গাওয়া নতুন গান ‘চুড়ি ছাম ছাম’ প্রকাশিত হয়েছে গত ১৬ নভেম্বর লুইপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটি প্রকাশ নিয়ে তাইতো ভীষণ উচ্ছ্বসিত লুইপা।

লুইপার নতুন এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। মডেল হিসেবে পারফর্ম করেছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। চমকের গ্ল্যামারাস লুক এবং পারফরম্যান্স এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

গানটি নিয়ে লুইপা বলেন, ‘প্রকাশের পর থেকেই যে ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই অভিভূত। এটি পুরোপুরি ট্রেন্ডি ভাইবের গান—মেয়েদের সাজ, প্রেম, আনন্দ… সব মিলিয়ে দারুণ একটি ফিল। বিশেষ করে ওয়েডিং সিজনে গানটি খুব জনপ্রিয় হবে বলে আশা করছি। আর যারা ড্যান্স করতে ভালোবাসেন, তাদের জন্যও এটি পারফেক্ট গান।’

এর আগে লুইপার গাওয়া জনপ্রিয় মৌলিক গান ‘জেন্টলম্যান’, ‘রঙ্গিলা হাওয়া’ ব্যাপক প্রশংসা পায়। পাশাপাশি তার কণ্ঠে করা বিভিন্ন কাভার গানও নিয়মিত আলোচনায় আসে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।