শর্ত সাপেক্ষে উত্তরায় শুটিং বন্ধের নির্দেশনা প্রত্যাহার হচ্ছে

উত্তরা সেক্টর–৪–এ শুটিং কার্যক্রম বন্ধে দেওয়া নিষেধাজ্ঞা অবশেষে তুলে নেওয়া হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ ও জনসমাগমের অভিযোগ তুলে ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতি সেক্টর–৪ হাউস মালিকদের বাড়ি শুটিং ইউনিটের কাছে ভাড়া না দিতে আহ্বান জানিয়েছিল। তবে নির্মাতা, শিল্পী ও ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদের পর শনিবার (২৬ জুলাই) বিকেলে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নতুন কিছু শর্ত আরোপের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর–৪–এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী ও শুটিং হাউস মালিকদের সংগঠনের একজন শীর্ষ কর্মকর্তা।

গোলাম রাব্বানী বলেন, ‘কল্যাণ সমিতি সবার কল্যাণে কাজ করে। আবাসিক এলাকাকে সুরক্ষিত রাখতে কিছু নিয়ম-শৃঙ্খলা প্রয়োজন। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতেই আজ আমরা বৈঠকে বসছি। আশা করছি সুন্দর সমাধান হবে।’

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ হাউসের মালিক খলিলুর রহমান বলেন, ‘৩০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে আছি। হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করলেই তো হবে না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছি। আবাসিক এলাকায় শুটিং করতে হলে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। আমরা নির্মাতাদের সে বিষয়ে অবহিত করেছি।’

উল্লেখ্য, উত্তরা সেক্টর–৪ এলাকায় বর্তমানে তিনটি নিয়মিত শুটিং হাউস—লাবণী–৪, লাবণী–৫ ও আপন ঘর–২ রয়েছে। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনেরও একটি শুটিং হাউস রয়েছে, যদিও সেটির কার্যক্রম নিয়মিত নয়।
 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।