ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোর সামনে কালো পতাকা’ উত্তোলন করা হয়।

Fay 2 15 12 23 ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পতাকা ‘উত্তোলন শেষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ আবাসিক হল ও বিভাগসমূহ স্মৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করা হয়।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।