শাকিবের ‘বরবাদ’ সিনেমার টিজার আসছে বৃহস্পতিবার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ছয় সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে ‘বরবাদ’ সিনেমার টিজার প্রকাশের ঘোষণা দিয়েছেন শাকিব নিজেই। গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ টিজার প্রকাশ করা হবে।

জানা যায়, ‘বরবাদ’ টিজার প্রকাশ পাবে সিনেমাটির প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জির ফেসবুক ও ইউটিউব চ্যানেল এবং এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল ও শাকিব খানের ফেসবুক প্লাটফর্মে।

‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরো আছেন যিশু সেনগুপ্তসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।