শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের খবর এসেছে। একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের ছবির হাটে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।