শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ পুলিশের, যান চলাচল শুরু

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দিনভর আন্দোলনকারী ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতে দেখা যায়। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, আমরা পুলিশের কাছে ১০ মিনিট সময় চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সে সময় না দিয়ে লাঠিচার্জ করা হয়। এতে আমাদের অসংখ্য ভাই-বোন আহত হয়েছেন। এমনকি তিনজন এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছেন

এর আগে, শাহবাগ মোড় অবরোধের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।