সোমবার, ২০ই জুলাই ২০২৬, ৫শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ই জুলাই ২০২৬, ৫শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় !

দেশ

শিবগঞ্জের সেই ৩ বিতর্কিত ইউনিয়নের নতুন নাম অনুমোদন

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬

শিবগঞ্জের সেই ৩ বিতর্কিত ইউনিয়নের নতুন নাম অনুমোদন

বগুড়ার বহুল আলোচিত ও বিতর্কিত তিনটি ইউনিয়নের নতুন নাম চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় গণশুনানির ভিত্তিতে এই নামগুলো অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সভার সিদ্ধান্ত রেজল্যুশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে এবং তাঁর পৈতৃক বাড়ির নামে তিনটি ইউনিয়নের নামকরণ করার অভিযোগ উঠেছিল। এই ঘটনা দেশজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দিলে পরবর্তীতে নামগুলো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমন্বয় সভায় অনুমোদিত এই প্রস্তাবটি অতি দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নামগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে ‘বেতগাড়ী ইউনিয়ন’। অন্যদিকে, মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নাম বদলে রাখা হয়েছে ‘জগন্নাথপুর ইউনিয়ন’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘রহবল ইউনিয়ন’।

এই নামকরণের পেছনের ইতিহাস বেশ চমকপ্রদ। চলতি বছরের ১৪ জুন একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এর অংশ হিসেবে ওই এলাকায় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছিল। প্রজ্ঞাপন জারির পরপরই দেখা যায়, ‘মীরবাড়ি’ নামটি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। শুধু তাই নয়, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি প্রতিমন্ত্রীর দুই ছেলে—মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিলে যায়।

সরকারি প্রশাসনিক কাঠামোতে এভাবে নিজের পরিবার ও সন্তানদের নাম জুড়ে দেওয়ার এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের ক্ষুব্ধ করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক হাস্যরস ও তুমুল সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রজ্ঞাপন জারির পরদিনই জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের নজরে এনে এই স্বজনপ্রীতির তীব্র প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

যদিও সেই সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুরো ঘটনাটিকে স্রেফ ‘কাকতালীয়’ বলে দাবি করেছিলেন। তবে তীব্র বিতর্কের মুখে বিষয়টি নিয়ে খোদ সরকারপ্রধানও ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে বগুড়ার এই ইউনিয়নগুলোর নাম দ্রুত বদলে ফেলার জন্য সরাসরি নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকেই জেলা প্রশাসন গণশুনানির আয়োজন করে এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে আজ নামগুলো চূড়ান্তভাবে পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করল।