শিল্পাঞ্চলে আজ খোলা রয়েছে ব্যাংক

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প এলাকাগুলোর নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা আজ খোলা থাকবে।

শনিবার (২৯ মার্চ) ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে, গতকাল শুক্রবারও এসব এলাকায় ব্যাংকের শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল। তবে লেনদেন চলেছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আর বাকি সময় লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এসব এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ২৯ মার্চ খোলা থাকবে। এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।