শুরু হয়েছে হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সারাদিন বন্ধ থাকার পর শুক্রবার (২১ মার্চ) রাত থেকে চালু হয়েছে ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিকটবর্তী একটি বিদ্যুতকেন্দ্রে আগুন ধরে গেলে বিমানবন্দরে সরবরাহে ঘাটতি দেখা যায়। সতর্কতার জন্য তখন থেকেই যাত্রীদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। সংকট শুরুর পর থেকেই হিথ্রোর কর্মীরা বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করার জন্য নিরলস পরিশ্রম করেছেন।

শুক্রবার শিডিউল অনুযায়ী হিথ্রোতে ১৩৫১টি ফ্লাইটে দুই লাখ ৯১ হাজার যাত্রীকে বহন করার কথা ছিল। তবে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় ব্রিটেন ও ইউরোপের অন্যান্য বিমানবন্দরে কিছু ফ্লাইটের গন্তব্য বদলে অবতরণে বাধ্য হয়। দূরপাল্লার অনেক ফ্লাইট যাত্রা থামিয়ে তাদের প্রারম্ভিক অবস্থানে ফিরে যায়।

কার্যক্রম চালু হওয়ার পরও শুক্রবার অবশ্য ফ্লাইট সংখ্যা সীমিত ছিল। তবে শনিবার থেকে স্বাভাবিক দিনের মতো পূর্ণ সক্ষমতায় সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস ওল্ডবাই।

যাত্রীদের ভোগান্তির জন্য কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষমাপ্রার্থনা করে তিনি বলেছেন, অনেক যাত্রীর পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে, বিদ্যুতকেন্দ্রে আগুন লাগার ঘটনায় তদন্ত চলমান আছে। প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু না পেলেও তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। আর বৈদ্যুতিক ত্রুটির কারণ খুঁজতে তদন্ত করবে লন্ডন দমকল বাহিনী।

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।