শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট উপজেলা হবে খোকসা-কুমারখালী : এমপি আব্দুর রউফ

fay 17 22 1 24 শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট উপজেলা হবে খোকসা-কুমারখালী : এমপি আব্দুর রউফকুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়ননের দেবীনগর ঈদগাহ থেকে মহিষগাড়ি বিল পর্যন্ত এক হাজার ২৫০ মিটার সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে প্রায় এক কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হিজলাবট বাজারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি বলেন, খোকসা-কুমারখালী উপজেলায় কোনো কাজ বাকী থাকবেনা। সড়ক, ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ কোথাও কোনো উন্নয়ন পড়ে থাকবেনা। দেশরত্ন শেখ হাসিনায় নেতৃত্বে স্মার্ট উপজেলা হবে খোকসা-কুমারখালী। এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা প্রকৌশলী আরিফ উদ দৌলা, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অন্যান্যরা।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।