শেরপুরে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে গোলাম মোস্তফা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আজিজুল হক নামে আরও একজন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

মৃতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১ মে) সকালে গোলাম মোস্তফা ও আজিজুল তাদের নিজের জমিতে ধান কাটতে যায়। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তারা দুইজনই জ্ঞান হারিয়ে মাঠে পরে থাকে। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।