শ্রমিকদের বকেয়া না দিলে যাবে সম্পত্তি: এম সাখাওয়াত হোসেন

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে মালিকদের জমি, বাড়ি, কারখানাসহ স্থাবর সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধে প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে মালিকপক্ষকে আজই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “যেসব মালিক শ্রমিকদের টাকা দিচ্ছেন না, তাদের সম্পদ বিক্রি করে হলেও বকেয়া পরিশোধ করা হবে। কেউ এই দায় এড়িয়ে যেতে পারবে না।”

উপদেষ্টা জানান, শুধু টিএনজেড বা মাহমুদ গ্রুপ নয়, আরও যেসব প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে, সেসবের তালিকা তৈরি হচ্ছে। প্রয়োজন হলে একইভাবে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, টিএনজেড ও মাহমুদ গ্রুপের মালিকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডার্ড গ্রুপ, জেনারেশন নেক্সট ও রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির প্রক্রিয়াও শুরু হয়েছে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।