শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে নিজ কার্যালয়েই গুলি করে হত্যা

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক নেতাকে বুধবার তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজনীতিবিদ লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮) ছিলেন। তিনি উপকূলীয় শহর ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বুধবার (২২ অক্টোবর) এই খবরটি প্রকাশ করেছে তামিল গার্ডিয়ান।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্রমাসেকেরা তার কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। সেই সময় এক বন্দুকধারী সেখানে প্রবেশ করে রিভলভার দিয়ে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই রাজনীতিবিদ।

হামলায় অন্য কেউ আহত হননি। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে ধরতে তদন্ত চলছে, তবে হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়।

নিহত বিক্রমাসেকেরা বিরোধী দল সামাগি জানা বালাভেগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন। ওয়েলিগামা পরিষদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে এই দলের মধ্যে তিক্ততা চলছিল বলে জানা গেছে।

চলতি বছর শ্রীলঙ্কায় সহিংস অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর বেশিরভাগই মাদক চক্র ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশটিতে ১০০টিরও বেশি বন্দুক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।